ভাষাসৈনিক গোলাম মোস্তফা রতন আখন্দের মৃত্যুতে নাগরিক শোকসভা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪ পিএম

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ব্রিটিশবিরোধী, ভাষাসৈনিক, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, গোলাম মোস্তফা রতন আখন্দের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে শিবচরের ড. নুরুল আমীন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

মেঘদূত স্মৃতি পরিষদের সভাপতি বাবুল আসরাফের সভাপতিত্বে শোকসভায় প্রধান আলোচক হিসেবে ভাষাসৈনিক রতন সম্পর্কে আলোচনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল নোমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবচর উপজেলা পরিষদের  সাবেক ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উমেদপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবদুল লতিফ মুন্সী, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিকসহ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত