বিচ্ছেদের পর প্রথমবার এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৯ পিএম

ব্রেকআপের পরও বন্ধু হিসেবে দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্ক অটুট রণবীর কাপুরের। একসঙ্গে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’ ছবিতে অভিনয়ে করেছেন। বর্তমানে রঙের বিজ্ঞাপনে নিয়মিত টেলিভিশনে দেখা যাচ্ছে তাদের।

তবে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সমীকরণ এতটা সরল নয়।

বিচ্ছেদের পর ‘জগ্গা জাসুস’-এর শুটিং একসঙ্গে করলেও ওই সিনেমার প্রমোশনে ক্যাটরিনা-রণবীরকে দেখা যায়নি একসঙ্গে। বিরাট কোহলি ও আনুশকা শেঠির বিবাহোত্তর অনুষ্ঠানে পরস্পরকে এড়িয়ে যান তারা। এমনকি একাধিক অনুষ্ঠানে তাদের উপস্থিতির আলাদা আলাদা সময় ঠিক করা হয়।

এখন শোনা যাচ্ছে, তাদের সম্পর্কের উন্নতি হয়েছে। তাও কাজের সূত্রে।

সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে এক ফ্রেমে দেখা যায়। সেখানে তাদের পাশাপাশি দেখা যায় র‌্যাপার বাদশাকে।

ওই বিজ্ঞাপনের ক্লিপিংস প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জল্পনা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রণবীর বা ক্যাটরিনা কাইফ।

অবশ্য রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে অনেক বছরের বন্ধুত্ব ক্যাটরিনার। রণবীরকে নিয়ে তাদের সম্পর্কের কোনো জটিলতার খবর পাওয়া যায়নি। এমনও শোনা যাচ্ছে সাবেক জুটির সম্পর্কের বরফ গলার পেছনে আলিয়ার হাত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত