যুবকদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। নিজেরা কী হতে চায়, নিজ দেশ এবং ভবিষ্যৎ বিশ্বকে কীভাবে দেখতে চায় তা জীবনের শুরু থেকেই ঠিক করতে হবে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করলে জীবনে অসম্ভবকেও সম্ভব করা যায়।
গতকাল বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘২য় সাউথ এশিয়ান ইয়ুথ কনফারেন্স এবং লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। এ বিষয়ে সতর্ক হয়ে জীবনে সফলতার লক্ষ্যে কাজ করার জন্য তিনি যুবকদের প্রতি আহ্বান জানান।
