বাইক নিয়ে শহীদ মিনারে ছাত্রলীগ নেতা

তদন্ত কমিটি গঠন বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল চালানোর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য জানান।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. হুমায়ুব কবিরকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য দুজন হলেন আবু সাঈদ মো. নাজমুল হায়দার এবং ড. মো. মনিরুজ্জামান। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শহীদ মিনারের বেদীতে মোটরসাইকেল চালানো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও বাঙালি জাতির জন্য চরম অসম্মানজনক। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি করা হয়েছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাতে শহীদ মিনারের ওপর মোটরসাইকেল চালান রাবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানি রবি। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ছাত্রলীগের এই নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত