মেষ: কর্মক্ষেত্রে আইনি সমস্যা দেখা দিতে পারে। আয় ভালো নয়। রোগ-ভয় বর্তমান আছে।
বৃষ: ঠান্ডাজনিত রোগ-ভয় থাকবে। প্রতিপক্ষ আইনি জালে জড়াতে পারে। আয় ভালো নয়।
মিথুন: মানসিক ও শারীরিক জটিলতায় হতাশাগ্রস্ত। আয় থেকে ব্যয় বেশি। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব থাকবে এবং ভ্রমণ যোগ আছে।
কর্কট: কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দেবে। আত্মীয়দের সহযোগিতায় অর্থ সংগ্রহ হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ: মেজাজ ঠান্ডা করে কাজে মনোযোগ দিন। ব্যবসা ও আয় বাড়বে। অতি বিশ্বাসে সম্পদ হারাবেন।
কন্যা: রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য ও সম্মান পাবেন। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করুন; নচেৎ জমা অর্থ ব্যয় হয়ে যাবে। দীর্ঘ ভ্রমণ যোগ আছে।
তুলা: বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। তবে আয় হলেও নানা পথে ব্যয় হয়ে যাবে। সংসারে তেমন ঝামেলা থাকবে না।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে জটিলতা থাকলেও নিজ বুদ্ধি বলে তা সমাধান করা সম্ভব হবে। সংসারে শান্তি থাকবে। স্ত্রীর ঠান্ডাজনিত রোগভোগ আছে।
ধনু: রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ বার্তা নিয়ে আসবে। রোগ বৃদ্ধি হলেও বিরোধীরা পরাস্ত হবে। কাজের ব্যস্ততা বাড়বে।
মকর: শিক্ষকরা সুনাম পাবেন। ভ্রমণ শুভ। রোগ থেকে সতর্ক থাকুন।
কুম্ভ: স্ত্রীর দুর্ঘটনা যোগ আছে। কর্মে সম্মান বাড়বে। সম্পদ লাভ হবে।
মীন: চাকরিক্ষেত্রে কর্তার সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। স্বল্প ভ্রমণ আত্মীয়র ওপর নির্ভর করছে।
