জনপ্রিয় তেলুগু অভিনেতার বাগান বাড়িতে পচাগলা লাশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ পিএম

তেলুগু সিনেমার অন্যতম নায়ক নাগার্জুনার বাগান বাড়ি থেকে উদ্ধার হলো পচাগলা লাশ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জি নিউজ জানায়, মাস ছয়েক আগে তেলেঙ্গানার রঙ্গরেড্ডি জেলায় প্রায় ৪০ একর জমিসহ একটি বাগান বাড়ি কেনেন নাগার্জুনা। সেখানেই এই কাণ্ড।

বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষবাদ হয়নি। ফলে নতুন করে চাষের জন্য তোড়জোড় শুরু করেন দক্ষিণ ভারতের অভিনেতা। এই জমিকে চাষযোগ্য করে তুলতেই বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। বুধবার আচমকা তারাই পচাগলা দেহ উদ্ধার করেন।

নাগার্জুনার বাগান বাড়ি থেকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই জোর জল্পনা শুরু হয়। বাগানের কর্মীরাই পুলি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত