মানিকগঞ্জ শহরে ইঞ্জিনচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শহীদ সরণি সড়কে মানিকগঞ্জ জেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (২৫)। তিনি মানিকগঞ্জ জেলা শহরের বড়সরু-ী গ্রামের হারুন মিয়ার মেয়ে এবং বাসচালক খোকন মিয়ার স্ত্রী।
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক মো. শহিদুল আজম বলেন, রাত পৌনে ৯টার দিকে আরিফা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান।
মানিকগঞ্জ সদর থানার এসআই হারেজ আলী জানান, নিহত আরিফা একটি ইঞ্জিনচালিত রিকশায় চড়ে তার তিন বছরের সন্তান লামিয়াকে নিয়ে খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। ঘটনার পর রিকশাচালক পালিয়েছে।
