বগুড়ায় মানববন্ধনে বক্তারা

এক সপ্তাহের মধ্যে করতোয়া দখলমুক্ত না হলে ধর্মঘট

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০ এএম

‘নদী একটি জীবন্ত সত্তা, এর আইনি অধিকার নিশ্চিত করুন’ প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় পালিত হলো বিশ্ব নদী দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শহরের সাতমাথা চত্বরে গতকাল শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বগুড়ার করতোয়া নদীসহ দেশের সব নদীর জীবন সত্তা ফিরিয়ে দিতে হবে। করতোয়া নদী দখলমুক্ত করতে হাইকোর্টের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে করতোয়া দখলমুক্ত করা না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত