মেষ : শিল্পকলায় খ্যাতি লাভ হতে পারে। বিভিন্ন রোগে ভোগার আশঙ্কা আছে। আত্মীয়র দ্বারা অতৃপ্তি বাড়বে।
বৃষ : পরিবারে অশান্তি ও অতৃপ্তি দেখা দেবে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। ভ্রমণে প্রেম হতে পারে।
মিথুন : অসৎ সঙ্গে সর্বনাশ হতে পারে। মানসিক অতৃপ্তিতে ভুগবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন।
কর্কট : সংসারে ঝামেলা, তাই কাজে মনোনিবেশ করতে পারবেন না। আয় থেকে ব্যয় বেশি, তাই ঋণের চিন্তা করবেন।
সিংহ : ডাক্তার ও প্রকৌশলী হওয়ার সুযোগ পাবেন। আয় বাড়লেও জমা বা সঞ্চয় হবে না। দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্ক হয়ে চলুন।
কন্যা : শেয়ারবাজারে লাভ হতে পারে। নানা ব্যাধিতে কষ্ট পাবেন। ব্যয় বাড়বে।
তুলা : বৈদেশিক তরল পদার্থের ব্যবসায় লাভ হবে। আয় হবে, তবে প্রচ- ব্যয় বাড়বে। সংসারে মোটামুটি শান্তি থাকবে।
বৃশ্চিক : স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আয় ভালো হবে এবং অর্থ সঞ্চয় হবে। কর্মক্ষেত্রের গোলযোগ এড়িয়ে চলুন।
ধনু : কাজের চাপ বাড়বে। প্রতিপক্ষকে জব্দ করা সহজ হবে। দূর ভ্রমণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে।
মকর : অর্থ উপার্জন ভালো হবে না। ঋণদানের পুরো টাকা ক্ষতি বা অনাদায়ী থাকবে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কুম্ভ : সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। প্রেমে অতৃপ্তি। শত্রুরা প্রকাশ্যে ক্ষতি করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে।
মীন : বন্ধুর প্ররোচনায় অসৎ পথে গমনের আশঙ্কা আছে- এড়িয়ে চলুন। রাজরোষ থেকে বাঁচতে কৌশলী হোন। কর্মক্ষেত্র পক্ষেই থাকবে।
