পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। রবিবার সকালে দেশটির দিমার জেলার বাবুসার পাসিংয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়।
হতাহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর কয়েক জন সদস্য আছেন। দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি বেসরকারি কোম্পানির।
কীভাবে চালক নিয়ন্ত্রণ হারালেন সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের হেলিকপ্টারে করে রাজধানীতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
