প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৫ এএম

প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেনসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অভিভাবকরা যেন তাদের সন্তানদের সঠিক যত্ন  ও খোঁজখবর রাখেন এবং সুশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা নেন সেই বিষয়ে নির্দেশনা দেন অতিথিরা।                                    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত