বঙ্গবন্ধুর আদর্শে খাঁটি দেশপ্রেমিক ছিলেন দানু : শিক্ষা উপমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ এএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে খাঁটি দেশপ্রেমিক ছিলেন মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। গতকাল রবিবার চট্টগ্রাম নগরের বাইতুশ সালাত জামে মসজিদ চত্বরে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান প্রজন্মকে মরহুম দানুর জীবন অনুসরণ করে রাজনীতি করারও আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত