চট্টগ্রামে অস্ত্রসহ কথিত যুবলীগ নেতা ও তার সহযোগী গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৭ পিএম

চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা ও সন্ত্রাসী নুর মোস্তফা টিনু ও তার সহযোগী জসীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার রাত ১১টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাবের চট্টগ্রামে জোনের চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, পিস্তলসহ আটকের পর টিনুর বাসায় অভিযান চালায় র‌্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে ৬৭ রাউন্ড গুলিসহ একটি শটগান উদ্ধার করা হয়।

উল্লেখ্য, টিনু নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিলেও সংগঠনে তার কোনো পদ নেই। তিনি সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে চট্টগ্রামে পরিচিত।

চকবাজার, বহদ্দারহাট, চান্দগাঁও এলাকায় আধিপত্য বিস্তারে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর অপরাধীদের ‘বড় ভাই’ হিসেবে তিনি পরিচিতি।

এছাড়া চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলজে আধিপত্য বিস্তারে সংঘর্ষ এবং মারামারিতে ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত