মাস খানেক আগে মা হয়েছেন অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহ। সন্তানের জন্মের মুহূর্তকে তিনি ‘ম্যাজিক্যাল বার্থ স্টোরি’ বলে উল্লেখ করেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ৩২ বছর বয়সী অভিনেত্রী। তিনি বলেন, স্বাভাবিক উপায় অবলম্বন করেই সন্তানের জন্ম দেওয়া উচিত। কখনো কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়।
মনের দিক থেকে নিজেকে শক্ত বলে উল্লেখ করেন তিনি। সেই কারণেই সন্তানের জন্মের জন্য পানি বা ওয়াটার বার্থের সাহায্য নেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে- বাথটাবে স্বামী অ্যালানের কোলে শুয়ে রয়েছেন ব্রুনা, তার কোলে ফুটফুটে সন্তান।
ব্রুনা জানান, প্রাকৃতিক উপায়ে যেভাবে সন্তানের জন্ম দিয়েছেন, তার অনুভূতি এক কথায় অসাধারণ। ওয়াটার বার্থের জন্য অনেক আগে থেকেই তৈরি হচ্ছিলেন। এর জন্য খাওয়া-দাওয়া নিয়মের মধ্যে রাখেন। মন শান্ত করেন যোগাসনের মাধ্যমে।
শনিবার সন্তানের জন্ম হোক, এমনই চাইছিলেন তিনি। শুধু তাই নয়, প্রসব বেদনা যাতে চার ঘণ্টার বেশি নয়, সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। সন্তানের জন্ম দিতে যাতে কোনো ওষুধ নেবেন না বলে ঠিক করেন।
অন্তঃসত্ত্বা হওয়ার পর দীর্ঘদিনের বন্ধু অ্যালান ফ্রসারকে বিয়ে করেন ব্রুনা আবদুল্লাহ। চলতি বছরের মে মাসে তারা সংসার পাতেন
আই হেট লাভ স্টোরি, গ্র্যান্ড মাস্তি, উড়ানছু-এর মতো বেশ কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে ব্রুনা আবদুল্লাকে। পাশাপাশি অংশ নেন খাতরো কি খিলাড়ি ও নাচ বলিয়ের মতো রিয়লিটি শোয়ে।
