চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেবে আ.লীগ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির হাসপাতাল রোডের বাসায় জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন ম-ল, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, সহসভাপতি রুহুল আমীন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত