মির্জাপুরে গুদামে অগ্নিকান্ড

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণ-আরএফএল কোম্পানির ডিলারের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে।

এতে গুদামের আসবাবসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে জানান ডিলার নীল কমল দে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত