মেষের রোগভোগের আশঙ্কা বেশি, নানা পথে উপার্জন হতে পারে বৃশ্চিকের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ এএম

মেষ: রোগভোগের আশঙ্কা বেশি। কর্মক্ষেত্রে কোনো শত্রু বা বাধা নেই। সংসারে শান্তি ভঙ্গ হবে না।

বৃষ: সন্তানের ভ্রমণ আছে- স্বদেশ থেকে বিদেশ অথবা বিদেশ থেকে স্বদেশ। পরিবারে ও কর্মস্থলে অস্থিরতা থাকবে।

মিথুন: অর্থনৈতিক কর্মে উন্নতি নেই। মায়ের অসুখ বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।

কর্কট: দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত হতে পারেন। কোনো আত্মীয়র উন্নতিতে আনন্দ পাবেন। স্বল্প ভ্রমণ যোগ আছে।

সিংহ: ওষুধ ও ডাক্তারি ব্যবসায় লাভ হবে। আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।

কন্যা: ব্যবসায় উন্নতি যোগ আছে। পরিশ্রম করুন ও প্রচুর লাভ করুন। সতর্ক থাকুন, নিজে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। ভ্রমণ শুভ।

তুলা: ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। এককভাবে না পারলে যৌথভাবে করুন। আয় বাড়বে, দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

বৃশ্চিক: নানা পথে উপার্জন হতে পারে। নিজ পরিকল্পনায় কাজে পুঁজি বিনিয়োগ করুন। আশা পূরণ হবে।

ধনু: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। গবেষণায় কৃতকার্য হবেন। পদোন্নতি ও সম্মান বৃদ্ধি যোগ আছে।

মকর: বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজে পরিচিতরা সাহায্য করবে। খরচ বাড়তে পারে।

কুম্ভ: স্ত্রীর সম্মান ও আয় বাড়বে। কাজে সফলতা আসবে। ব্যবসায় উন্নতি ও লাভ হবে।

মীন: শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করতে নিজ বুদ্ধির ওপর আস্থা রাখতে হবে। স্ত্রীর মেজাজ ও স্বাস্থ্য ভালো যাবে না। ভ্রমণে লাভ হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত