শাহজাদপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫৫ পুরিয়া হেরোইন ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার রাতে উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, সরিষাকোল গ্রামের মৃত সেকেন্দার ব্যাপারীর ছেলে আবুল কালাম (৩২) ও তার স্ত্রী মোছা. হাসি খাতুনকে (২৮) ১৪৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে ওই একই রাতে অভিযান চালিয়ে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের কাছে দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের আয়নাল হক ভোলনের স্ত্রী আনিজা খাতুনকে (৩৫) ১১০পুরিয়া হেরোইনসহ চালা শাহজাদপুর থেকে ও পৌর সদরের কান্দাপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে আতাউর রহমান আতা ওরফে রাহাতকে (৩৮) ১০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শাহজাদপুর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত