লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪১ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাদামতলীতে শ্বশুরবাড়ি থেকে আল-আমিন (২৭) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আল-আমিনের পরিবারের দাবি, মারধর করে বিষ খাইয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ বলছে, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত আল-আমিন একই উপজেলার মাতাব্বর হাট এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

নিহতের দুই ভাই মো. জসীম ও জুলহাস জানান, সাত ভাইয়ের মধ্যে আল-আমিন সবার ছোট। তিন বছর আগে বাতামতলী এলাকার আজাদের মেয়ে নাজমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছর বয়সের এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিরোধ চলে আসছিল তাদের।

শনিবার বিকেলে আল-আমিন তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যার আগমুহূর্তে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পান তারা। শ্বশুরবাড়ির তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত