স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের রশিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৩ জানুয়ারি রাত ৮টায় রশিদুল শ^শুরবাড়িতে গিয়ে বেড়ানোর কথা বলে স্ত্রীকে বাইরে নিয়ে যান। পরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তাকে পিটিয়ে ও শ^াসরোধে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় সালমার বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।
