বিয়ে নিয়ে নিজেদের ভাবনা জানালেন রোনালদোর বান্ধবী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬ পিএম

বান্ধবী জর্জিনা রদ্রিগেজকেই যে বিয়ে করবেন, এ কথা গত বছর শেষের দিকে নিজের মুখেই বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেটি কবে? রোনালদো দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি কখনোই। তবে জর্জিনাকেই যে বিয়ে করবেন, প্রকাশ্যে দিয়েছেন সে অঙ্গীকার। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন রোনালদোর বান্ধবী জর্জিনাও। জানালেন নিজেদের পরিকল্পনা।

২০১০ সাল থেকে ২০১৫, টানা পাঁচ বছর ইরিনা শায়েকের সঙ্গে চুটিয়ে প্রেম করেন রোনালদো। সেই প্রেম ভেঙে যাওয়ার পর পর্তুগিজ ফুটবল তারকার জীবনে আসেন আরেক নারী। ২০১৬ সালে রোনালদো সম্পর্কে জড়ান জর্জিনার সঙ্গে। রোনালদো নিজে অনেকবার বলেছেন, জর্জিনা শেষ তিন বছরে তার জীবনটাই বদলে দিয়েছে। জর্জিনার কাছে তিনি অনেকটাই ঋণী।

এখনো বিয়ে না কররেও রোনালদোর সন্তানের মাও হয়েছেন জর্জিনা। তার কোলে আসা কন্যা সন্তানসহ রোনালদোর মোট চার সন্তানের জনক। ক্রিশ্চিয়ানো জুনিয়র রোনালদোর প্রথম সন্তান। যদিও তার মায়ের পরিচয় জানা যায়নি কখনোই। সারোগেসির মাধ্যমে রোনালদোর জীবনে দুই যমজ সন্তান-এভা আর ম্যাটিও এসেছে। আর জর্জিনার গর্ভে এসেছে কন্যা সন্তান অ্যালেনা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জর্জিনা কথা বলেছেন, রোনালদোর সঙ্গে সম্পর্ক, নিজেদের বিয়ের পরিকল্পনাসহ নানা বিয়ে নিয়ে। রোনালদোর সঙ্গে কতটা সুখী সেই কথা জানিয়ে জর্জিনা বলেন, ‘আমার সব সময়ই ইচ্ছা ছিল স্বামীর সঙ্গে আমি খুব সুখী একজন নারী হব। আমার সন্তান থাকবে এবং এটা আমার আছে।’

সন্তান ও রোনালদোর প্রশংসা করে জর্জিনা বলেন, ‘বাচ্চারা অসাধারণ, একজন মানুষ যে আমাকে ভালোবাসে এবং সব সময় যত্ন নেন। আমি তাকে ভালোবাসি। আমি তার যত্ন নেই, পূজা করি। সে দুর্দান্ত একজন মানুষ এবং আমি তার সঙ্গে আমার জীবন ভাগাভাগি করতে পেরে সুখী।’

আর বিয়ে নিয়ে জর্জিনার বক্তব্য, ‘বিয়ে আমাদের পরিকল্পনায় আছে। কিন্তু এখন আমাদের অনেক মজার কিছু পরিকল্পনা আছে। আমাদের চারটি সন্তান আছে, যাদের শিক্ষিত করতে হবে। আমরা সে দিকে বেশি নজর দিচ্ছি।’

দ্বিতীয়বারের মতো মা হওয়ার গুঞ্জনও উড়িয়ে দেন জর্জিনা। মজা করে বলেন, ‘হয়তো আমার পেটে একটি হাতি আছে। তবে আমি খাওয়া থামাব না এবং আমি খেতে ভালোবাসি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত