ফটিকছড়িতে যুবকের বস্ত্রহীন ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ওমর কাজী বাড়ীর সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোমবার সকালে খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে ওমর কাজী বাড়ীর সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হারুয়ালছড়ি এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করি। লাশটি বস্ত্রহীন ছিলো।

লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এলাকাবাসীর কেউ তাকে চেনেন না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত