‘ক্যাসিনো সেলিম’কে বিমান থেকে নামিয়ে আনল র‌্যাব

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৬ পিএম

অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। থাই এয়ারের একটি ফ্লাইটে করে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল।

জানা যায়, সেলিম প্রধান দীর্ঘদিন ধরে জাপান ছিলেন। বছর দশেক আগে বাংলাদেশে আসেন। হাতিরপুলে তিনি অফিস নেন। একপর্যায়ে তিনি ক্যাসিনো কারবারে জড়িয়ে পড়েন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ।

র‌্যাব জানায়, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারযোগে (টিজি-৩২২) একটি ফ্লাইটে করে থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছিলেন সেলিম প্রধান। আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষ করে বিমানে ওঠেন তিনি। তথ্য পেয়ে র‌্যাবের একটি দল বিমানের বিজনেস ক্লাস থেকে সেলিমকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসেন। অভিযানের কারণে ফ্লাইটটি ছেড়ে যেতে বিলম্ব হয়। পরে বিকাল ৩টায় ওই ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্য ছেড়ে যায়।

এ প্রসঙ্গে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার সাংবাদিকদের বলেন, আটক সেলিম প্রধান অনলাইন ক্যাসিনো বা জুয়ার সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত