আয়ে অতৃপ্তি বৃষের, প্রতিপক্ষ কর্মক্ষেত্রে ঝামেলা করতে পারে মীনের

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৮:১৯ এএম

মেষ : ব্যবসা অনুকূলে থাকবে না। বর্তমান বাসস্থানে অতৃপ্তি দেখা দেবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ও ব্যয় বাড়বে।

বৃষ : কর্মক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হয় না। আয়ে অতৃপ্তি। মনে হতাশা দেখা দিতে পারে।

মিথুন : চাকরিতে পদোন্নতি আছে। ব্যবসাক্ষেত্রে কোনো বাধা নেই। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।

কর্কট : ব্যবসায় উন্নতি যোগ আছে। পুঁজি বিনিয়োগ ভালো হবে না। কাজে বন্ধুদের সহযোগিতা পাবেন।

সিংহ : কাজকর্মে শুভ ফল দেখা যায়। আয় বৃদ্ধি হবে। স্বল্প ভ্রমণে অতৃপ্তি এলেও সংসারে শান্তি থাকবে।

কন্যা : কর্মে হঠাৎ অনেক সুযোগ আসবে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার পরিবেশ আসবে। আগের ঋণ পরিশোধ হবে।

বৃশ্চিক : নতুন কাজের সুযোগ আসবে। তবে ব্যবসায় আইনি ঝমেলা আসতে পারে। আশা পূরণের পরিবেশ পাবেন।

ধনু : কাজে প্রতিপক্ষ অতৃপ্তি সৃষ্টি করবে। তবে রাজনীতিতে সংগঠনিক কাজে ব্যস্ততা বাড়বে। ভ্রমণ শুভ নয়।

মকর : আয়ের অনেক পথ পাবেন। অর্থ সঞ্চয় হবে। এখনই পুঁজি বিনিয়োগের প্রয়োজন নেই।

কুম্ভ : সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। দূরের ভ্রমণে অতৃপ্তি আসতে পারে। কাজে কিছুটা আইনি বাধা দেখা যায়।

মীন : প্রতিপক্ষ কর্মক্ষেত্রে ঝামেলা ও অতৃপ্তি সৃষ্টি করতে পারে। তবু কর্মক্ষেত্রে আনন্দময় পরিবেশ থাকবে। মায়ের স্বাস্থ্য আগের মতো থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত