আলতামাশ কবির আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১২:০২ এএম

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির। তিনি কেদারপুর টি কোম্পানিরও নির্বাহী পরিচালক ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট।

তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৮ সালে ‘দৈনিক সংবাদ’ রাষ্ট্রপতির কাছ থেকে সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রেস কাউন্সিল’ পদক গ্রহণ করে। ২০০৯-১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দুই দফায় ২০০৯-১০ এবং ২০১২-১৩ সালে তিনি প্রেস কাউন্সিলের বোর্ড সদস্য ছিলেন।

২০১৬ এবং ২০১৭ সালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ট্রাস্টি ছিলেন আলতামাশ কবির। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ তিনি। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত