তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নামতে যাচ্ছে পাকিস্তান।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটিতে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নেবে সরফরাজ আহমেদের দল। শ্রীলঙ্কা জয় পেলে ১-১ সমতায় শেষ হবে সিরিজ।
একই ভেন্যুতে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৬৭ রানের জয় পায় পাকিস্তান।
তৃতীয় ম্যাচটিতে একাদশে নেই ইমাম উল হক ও ইমাদ ওয়াসিম। তাদের জায়গায় ডাক পেয়েছেন আবিদ আলি ও মোহাম্মদ নওয়াজ।
তিন পরিবর্তন শ্রীলঙ্কা একাদশে। একাদশে নেই সাদিরা সামারাভিকরমা, ইসুরু উদানা ও ওসাদা ফের্নান্দো। তাদের জায়গায় ডাক পেয়েছেন মিনোদ ভানুকা, লাকশান সান্দাকান ও অ্যাঞ্জেলো পেরেরা।
