লঞ্চ টার্মিনালে প্রবেশ ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চেয়ে আইনি নোটিস

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:১৯ এএম

লঞ্চ টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার সিদ্ধান্ত বাতিল চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে বিনা ফিতে লঞ্চ টার্মিনালে প্রবেশের সুযোগ চাওয়া হয়েছে নোটিসে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান। 

নৌ-সচিব, অর্থ সচিব, বিআইডবিস্নউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) চেয়ারম্যান ও পরিচালক (অর্থ), যুগ্ম পরিচালক, উপপরিচালক (বন্দর) ও ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালককে নোটিসপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ঢাকার সদরঘাটসহ দেশের সকল লঞ্চ টার্মিনালে যাত্রী প্রবেশ ফি পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করে গত মঙ্গলবার (১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে বিআইডব্লিউটিএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত