সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ ২ জনের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১২:০২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে লক্ষ্মীপুর রামগতির আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও করুনানগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার ডালিম কুমারের ছেলে পার্থ কুমার দাস (৪৫) ও একই এলাকার রূপন দাস (৩৮)।

স্থানীয়রা জানান, রাত প্রায় ১২টার দিকে লক্ষ্মীপুরগামী ইলিশ মাছবাহী দ্রুতগতির একটি পিকআপভ্যান তোরাবগঞ্জ বাজারের অদূরে বিপরীতগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল চালক রূপন দাস ঘটনাস্থলেই মারা যান এবং অপর আরোহী স্বেচ্ছাসেবক লীগ নেতা পার্থ কুমার দাস গুরতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পার্থ কুমার দাসকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারকে লাশ হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত