আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি : শিল্পমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১১:১০ পিএম

বর্তমান সরকার জনগণের স্বার্থ দেখে। তাই জনগণের স্বার্থের বাইরে গিয়ে সরকার কোনোদিন কোনো কাজ করবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

গতকাল শুক্রবার বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদী খননের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি। সরকারও জনগণের স্বার্থ দেখে। জনগণের স্বার্থের বাইরে আমরা কোনোদিন কোনো কাজ করব না।’

তিনি বলেন, আগের মতো করে এখনো যেন এ অঞ্চলের মানুষ ব্যবসায়ের জন্য সড়ক যোগাযোগের পাশাপাশি নদীপথে মালামাল পরিবহন করতে পারেন তার ব্যবস্থা করতেই নদী খনন করা হচ্ছে। যারা নদীভাঙনের শিকার হয়েছেন তাদেরও নতুন বাসস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এখানে বেড়িবাঁধ যেন ভেঙে না যায় সেদিকে আমাদের পূর্ণ খেয়াল থাকবে। আর নদী খননের যে মাটি উঠবে তা দিয়ে আমরা নদীর একটা পাশ ভরাট করে বাসস্থানের ব্যবস্থা করে দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত