ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরপরই ৩১ অক্টোবরে ব্রেক্সিট করার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন বরিস জনসন। তবে পার্লামেন্ট মুলতবি প্রসঙ্গে সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর সুর পাল্টিয়েছেন তিনি। চুক্তি না হলে ব্রেক্সিটে দেরি করার বাধ্যবাধকতাও মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্কটিশ আদালতে জমা দেওয়া সরকারি কাগজপত্রে এমনটা জানা গেছে।
স্কটল্যান্ডের সর্বোচ্চ দেওয়ানি আদালতের ওই কাগজপত্রে বলা হয়েছে, ১৯ অক্টোবরের মধ্যে কোনো ব্রেক্সিট চুক্তি না হলে জনসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে ব্রেক্সিটে দেরি করার জন্য চিঠি পাঠাবেন। ‘বেন অ্যাক্ট’ নামের নতুন একটি আইনের আওতায় জনসন শেষমেশ ব্রেক্সিট চুক্তি না হলে দেরির এই অনুরোধ জানাতে বাধ্য।
জনসন বলেছেন, তিনি ‘বেন অ্যাক্ট’ মেনে চলবেন। আবার একই সঙ্গে এ-ও বলেছেন যে তিনি ব্রেক্সিটে আর কোনো রকম দেরি করার অনুরোধ জানাবেন না। যেকোনোভাবেই যুক্তরাজ্য ৩১ অক্টোবরেই ইইউ ত্যাগ (ব্রেক্সিট) করবে।
×
