মোদির সুরক্ষায় মিসাইল প্রতিরোধী বিশেষ বিমান

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১০:০১ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষার জন্য মিসাইল প্রতিরোধী বিশেষ বিমান কিনছে ভারত। মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানের আদলে তৈরি হচ্ছে এটি। ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ নামে বোয়িং ৭৭৭ বিমানটি ২০২০ সালে ভারতে এসে পৌঁছাবে। হিন্দুস্থান টাইমসের খবরে এ কথা জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে তৈরি হচ্ছে বিশেষ ধরনের এই বিমান। প্রধানমন্ত্রী ছাড়া দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বিমানটিতে চড়ার সুযোগ পাবেন। অত্যাধুনিক এই বিমানে রয়েছে নির্ধারিত অফিস কক্ষ। রয়েছে সভা করার প্রশস্ত জায়গা। বিমানে বসেই বিশ্বের সব জায়গায় যোগাযোগ করা যাবে। থাকছে অত্যাধুনিক এসপিএস ব্যবস্থা, যার মাধ্যমে আগে থেকেই শত্রæপক্ষের ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা পাওয়া যাবে। অনায়াসে প্রতিরোধ করা যাবে ক্ষেপণাস্ত্র আক্রমণ। শত্রæপক্ষের রাডারকে জ্যাম করারও বিশেষ ক্ষমতা রয়েছে বিমানটিতে। নতুন বিমানটি কিনতে খরচ পড়বে ১৯০ মিলিয়ন ডলার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত