খুলনা মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১১:১৬ এএম

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেখা মল্লিক (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

রেখা মল্লিক যশোর জেলার কেশবপুর উপজেলার চিত্তরঞ্জন মল্লিকের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রেখা গত শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়। আগে থেকেই তিনি কিডনির সমস্যা ও হৃদ্‌রোগে ভুগছিলেন।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন নারী, ২ জন শিশু, ১ জন স্কুলছাত্র এবং অন্য ৫ জন পুরুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত