বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্তরের মিডিয়াকর্মীরা প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেন। এই প্রতিবাদ সভা থেকে আবরার হত্যায় জড়িতদের বিচার চাওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে প্রযোজক আলিমুল্লাহ খোকন জানান, অবিলম্বে আবরার হত্যার বিচারসহ যাতে এ রকম কোনো হত্যাকাণ্ড ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে রাজনীতিবিদ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নিরাপদে চলি’র চেয়ারম্যান ও প্রযোজক মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, আরজে সাইমুর, ফ্যাশন ডিজাইনার মাসুদ রানা, অভিনেতা শামীম ভিস্তি-সহ অনেক মিডিয়া কর্মী।
উল্লেখ্য, আবরারের সহপাঠীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
