রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ চরমপন্থি গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১১:৫০ পিএম

রাজবাড়ীর পাংশা থেকে চরমপন্থি সংগঠন ফিরোজ বাহিনীর ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে পাট্টরা গ্রামে পুলিশের চালানো এ অভিযানে উদ্ধার হয়েছে ৩টি আগ্রেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি।

গ্রেপ্তাররা হলেন পাংশার হামুয়াপাড়া গ্রামের জামাল মোল্লার ছেলে শরিফ মোল্লা, কালুখালীর জামালপুর গ্রামের রেজাউল সর্দারের ছেলে ইমরান সরদার এবং বড় সাওরাইল গ্রামের ওমর আলীর ছেলে মিজানুর রহমান ওরফে ন্যাড়া মিজান।

এই অভিযানের বিস্তারিত তথ্য জানাতে গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং হয়। এতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার সবাই চরমপন্থি সংগঠন ফিরোজ বাহিনীর সদস্য। এর মধ্যে শরিফ মোল্লা বাহিনী প্রধান ফিরোজের সেকেন্ড ইন-কমান্ড হিসেবে কাজ করতেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত