ফায়ার এক্সটিংগুইসার বিস্ফোরণে যুবকের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:১৪ পিএম

সাভারে ফায়ার এক্সটিংগুইসার বিস্ফোরণে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আনিস হোসেন (৩৫)। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাইপাইল বগাবাড়ি এলাকার এইচআর ফায়ার ফাইটিং নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামে। তিনি আশুলিয়ার বগাবাড়ি এলাকার এইচআর ফায়ার ফাইটিং দোকানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে বগাবাড়ি এলাকার এইচআর ফায়ার ফাইটিং দোকানে একটি এক্সটিংগুইসারের লিকেজ বোতল মেরামতের কাজ করছিলেন আনিস। একপর্যায়ে তিনি লিকেজ বোতলটির মুখা লাগাতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার এসআই সাঈদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত