হোয়াইটওয়াশ পাকিস্তান

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০১:৪৩ এএম

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছে শ্রীলঙ্কা। অথচ লাহরে গতকাল জেতার সুযোগ ছিল পাকিস্তানের। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪৭ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেটে ১৩৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ফলে ১৩ রানে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হারার ফলে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। গতকাল প্রথম বলেই উইকেট হারিয়েছিল স্বাগতিক দল। এরপর ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে ফেলে তারা। শেষ ৩০ বলে দরকার ছিল ৫৪ রান। হারিস সোহেল ৫২ রানে ব্যাট করছিলেন। কিন্তু ওয়ান্ডু হাসারাঙ্গা এসেই তাকে আউট করেন। পাকিস্তানের পতনের শুরুও তখন থেকেই। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৪ রান করতে সক্ষম হয় তারা। শ্রীলঙ্কার পক্ষে ৭৮ রানে অপরাজিত ছিলেন ওসাদা ফার্নান্দো। হাসারাঙ্গা নেন ৩ উইকেট। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন মোহাম্মদ আমির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত