খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি শুরু

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০৯ পিএম

দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনাসংক্রান্ত দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ট্যাংকলরির শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ ৪টি সংগঠন এই কর্মসূচি পালন করছে।

এদিকে, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ ৪টি সংগঠনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ ১৫ জেলায় পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও ট্যাংক লরি চলাচল বন্ধ থাকায় তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম জানান, গত ৪ এপ্রিল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত