ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরের ২০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রপ্তানি না করেও ভুয়া রপ্তানি বিলের মাধ্যমে জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় গতকাল রবিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় দুদক। গত ১০ ফেব্রুয়ারি ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করে দুদক। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ভুয়া কাগজপত্র তৈরি করে জালিয়াতি ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
×
