চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৩:২৪ পিএম

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আগুনে একটি বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই নারীসহ তিনজন। পুড়ে গেছে শিক্ষাগত যোগ্যতার সনদসহ নগদ টাকা।

পরিবারটির সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার রাতে তারা গ্রামের মন্দিরে লক্ষ্মীপূজা দেখতে গিয়েছিলেন। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বাড়ির মালিক গ্রামপুলিশ মিঠুন কুমার বাড়ৈ বলেন, ‘আগুনে আমার সাত লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

চিতলমারী থানার পরিদর্শক মীর শরিফুল হক জানান, বিদ্যুতের সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত