উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৩

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১০:০৭ পিএম

উত্তর প্রদেশের মাউ জেলার ভালিদপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি ভবন ধসের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মাও জেলা ম্যাজিস্ট্রেট জ্ঞানপ্রকাশ ত্রিপাঠী ঘটনাস্থল থেকে জানান, গতকাল সোমবার সকালের দিকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্র্তৃপক্ষের আশঙ্কা, ভবনের ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়তে পারেন। একটি দোতলা ভবনের ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতই শক্তিশালী বিস্ফোরণ ছিল যে, পুরো ভবন ধসে পড়ে।

ভবনটির বাসিন্দা এক নারী এলপিজির একটি চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা যায়। স্থানীয়রা জানান, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার পর দেখেন ভবনটি থেকে ধোঁয়া উড়ছে।

ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকা পড়েছেন কি না তা যাচাই করতে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অনেক মানুষ জড়ো হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত