নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া আলিফ হোসেন মুসা (৫ মাস) নামে এক শিশুকে ১১ দিন পর উদ্ধার করেছে নওগাঁ থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। গত সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল বিন আহসান ঠাকুরগাঁও থেকে শিশুটিকে উদ্ধার করেন।
গত ২ অক্টোবর নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের ফরিদ হোসেন ও বৃষ্টি আক্তারের ডায়রিয়া আক্রান্ত সন্তান আলিফ হোসেন মুসাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
শনিবার দুপুর ১২টার দিকে শিশুটির দাদি হাসপাতালের বাইরে ওষুধ আনতে যান। এ সময় অজ্ঞাত পরিচয় এক মহিলা কৌশলে শিশুটিকে কোলে নিয়ে চলে যায়।
