প্রেমের বিয়েতে অতৃপ্তি বাড়বে মেষের, স্ত্রীর সঙ্গে ঝগড়ার সম্ভাবনা মীনের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১০:৩৯ এএম

মেষ: সাংবাদিকদের বিদেশ যাওয়ার সুযোগ আসবে। প্রেমের বিয়েতে অতৃপ্তি বাড়বে। আত্মীয়র জন্য সংসারে অশান্তি বাড়বে।

বৃষ: ব্যবসায় আইনি ঝামেলা দূর হবে না। আয় থেকে ব্যয় বেশি হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

মিথুন: মেধা বলে চাকরিতে উন্নতি হবে। প্রেম-রোমাঞ্চ শুভ নয়। স্বামী-স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট: খাদ্য, যানবাহন ও বিলাস দ্রব্যের ব্যবসায় লাভ হবে। বন্ধুর সাহায্যে ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে না। সংসারে খরচ ও ঝামেলা বাড়বে।

সিংহ: গবেষণার কাজে সাফল্য আসবে। তবে সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আত্মীয়রা অতৃপ্তির কারণ হবে।

কন্যা: চাকরি ও ব্যবসায় বিশেষ শুভ সময় নয়। তবে আয় থাকবে। কিন্তু আগুন বা বিদ্যুৎ দ্বারা ক্ষতি বা দুর্ঘটনার যোগ আছে।

তুলা: দাম্পত্য কলহ দূর হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃশ্চিক: ব্যবসায় নতুন বিনিয়োগ হাতে পারে। চাকরিতে নতুনভাবে আশা করা যায়। স্বাস্থ্যের চিকিৎসার প্রয়োজন।

ধনু: প্রেমের বিয়ের সম্ভাবনা আছে। মাঝে মাঝে ধর্মীয়ভাব বিভোর করে। স্বাস্থ্য ভালো যাবে না।

মকর: রাজনীতি ও চাকরিতে প্রভাব বাড়বে। ব্যবসা বৃদ্ধি পাবে। নতুন বন্ধু পাওয়ার যোগ আছে।

কুম্ভ: আয় না বাড়লেও লৌকিক কাজে ব্যয় হবে। অর্থের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে না।

মীন: স্ত্রীর সঙ্গে ঝগড়ার সম্ভাবনা আছে। আয় বাড়লেও সঞ্চয় হবে না। প্রেমে অতৃপ্তি বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত