লক্ষ্মীপুরে কাউছার নামে ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার মা স্বপ্নাকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে।
বুধবার সকালে শিশুর বাবা রাসেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এর আগে তার মা স্বপ্নাকে আটক করে, পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
এদিকে শিশুর মা স্বপ্না বেগম নিজ সন্তান কাউছারকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া।
তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে ৭ বছরের শিশু সন্তান কাউছার মায়ের কাছে ১০ টাকা চাইলে মা স্বপ্না বেগম তাকে মারধর করে এক পর্যায়ে গলাটিপে হত্যা করে।
পরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করছে বলে প্রচারণা চালান তিনি। কিছুক্ষণ পর কাউছার মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
