চমেকে চসিক মেয়র

চমেকের ডাক্তার ও নার্সদের নোবেল দেওয়া উচিত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:১০ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নোবেল প্রাইজ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার দুপুরে চমেকের হৃদরোগ বিভাগের নতুন করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি।

চমেকের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের সৌজন্যে ‘সিসিইউ-২’ নামে ১৫ শয্যাবিশিষ্ট এই ইউনিটটি স্থাপন করা হয়।

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ব্যাপারে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে করিডরে রোগী কেন রাখা হয়’ এ রকম সংবাদ পরিবেশন করা হয়। কিন্তু শয্যা অনুযায়ী রোগী ভর্তি করা হলে বাকি রোগীদের তো বিদায় করে দিতে হবে। এর ফলে তো গরিব লোকগুলো চিকিৎসা না পেয়ে মৃত্যুমুখে পতিত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত