বাঘিনীকে পাওয়ার জন্য দুই প্রেমিক বাঘের লড়াইয়ের ভিডিও ভাইরাল

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৫:২৪ পিএম

প্রেমিকার জন্য মানুষের মারামারি দেখেছেন কিন্তু কখনো কি কোনো প্রাণীর মারামারির দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে? চিড়িয়াখানার ভেতর নয়, একেবারে জঙ্গলে দেখা মিলল এক বাঘিনীকে নিয়ে দুই বাঘের লড়াই। জাতীয় উদ্যানের ভেতর হওয়ায় তা প্রত্যক্ষ করল আগত দর্শকেরাও।

জানা যায়, রাজস্থানের সোয়াই মাধেপুরের রণথম্ভোর জাতীয় উদ্যানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় এক বাঘিনীর জন্য দুই বাঘ লড়াই করছে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার প্রবীণ কাসওয়ান বুধবার ওই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রণথম্ভোর জাতীয় উদ্যানের এক গাইডের মারফত সংবাদমাধ্যম জানিয়েছে এক বাঘিনীর দখল নিয়ে দুটি বাঘের মধ্যে ভয়ংকর লড়াই বেঁধে যায়। জাতীয় উদ্যানের জয়সিংপুরা এলাকার শর্মীলি নামে এক বাঘিনীর সন্তান ওই দুই পূর্ণ বয়স্ক বাঘ দুটি। এদের নাম সিংঘেষ ও রকি। নূর নামে এক বাঘিনীর প্রতি আসক্ত ছিল দুজনেই। ওই নূরের দখল নিয়েই শুরু হয়ে যায় ওই ভয়ংকর লড়াই।

ভিডিওটিতে দেখা যাচ্ছে নূরের সামনেই দুই বাঘ একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। কাসওয়ান জানিয়েছেন ওই লড়াইয়ে কেউই তেমন আহত হয়নি। তবে শেষ পর্যন্ত জিতে যায় সিংঘেষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত