জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বিশ্ব নেতাদের উদাসীনতার বিরুদ্ধে এক্সটিঙ্কশন রেবেলিয়ন বা বিলুপ্ত বিপ্লবীদের আন্দোলন দ্বিতীয় সপ্তাহে পড়েছে। বিশ্বের বড় ৬০টি শহরে চলছে এই আন্দোলন। গত বৃহস্পতিবার বিক্ষোভকারীদের বাধার মুখে লন্ডনের রেল চলাচল বিঘিœত হয়।
রয়টার্সের এক খবরে বলা হয়েছে, লন্ডনে ভ‚গর্ভস্থ একটি ট্রেনের ছাদে ওঠা এক বিক্ষোভকারী ক্ষুব্ধ যাত্রীদের মারধরেরও শিকার হয়েছেন।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার শ্যাডওয়েল ও স্ট্র্যাটফোর্ডের পাশাপাশি কানারি হোয়ার্ফ অর্থনৈতিক জেলার নিকটবর্তী ক্যানিং টাউনে আন্দোলনকারীরা রেল চলাচলে বিঘœ ঘটায়।
ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের ক্যানিং স্টেশনে থেমে থাকা একটি ভ‚গর্ভস্থ ট্রেনের ছাদে এক্সটিঙ্কশন রেবেলিয়নের ব্যানার মেলে ধরতে দেখা গেছে। ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা তাদের একজনের দিকে খাবার ছুড়ে মারেন এবং পরে তাকে ছাদ থেকে টেনে নামান।
লন্ডন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। রেলযোগাযোগ ফের চালুর জন্য কাজ করছেন কর্মকর্তারা।
লন্ডনের আন্দোলনকারীরা জলবায়ু পরিবর্তনের হুমকির দিকে নজর ফেরাতে এর আগে বিভিন্ন সরকারি ভবন, স্থানীয় একটি বিমানবন্দর ও বø্যাকরকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বিঘœ ঘটাতে চেষ্টা চালিয়েছিল।
