সাংবাদিকদের সাবের

রোহিঙ্গা ক্যাম্পের কারণে ক্ষতি হয়েছে পরিবেশের

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১০:৫৯ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব এই ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে কী করা দরকার তা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করবেন।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল সকাল সাড়ে ৯টায় কক্সবাজার পৌঁছেন সাবের হোসেন চৌধুরী। এরপর সাড়ে ১০টায় তারা উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে করেন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত