গানে গানে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:২০ পিএম

খুন-সন্ত্রাস, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গানে গানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে নেত্রকোনার উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে বক্তব্য দেন সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা বালিশ, বালিশের কাভার ও বাল্ব দুর্নীতিসহ বীভৎস খুনের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।  

প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, স্বপন পাল, মোস্তাফিজুর রহমান খান, কোহিনুর বেগম, আলপনা বেগম, অসীত ঘোষ, সাইফুল্লাহ ইমরান, মো. আলমগীর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত