স্লুইসগেট এলাকায় পড়ে ছিল মাথাবিহীন মরদেহ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১২:৫৯ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের রণচন্ডি ব্রম্মতল এলাকায় তীরনই নদীর স্লুইসগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে লাশটিকে নদীর তীরে ময়লার সঙ্গে আটকা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, লাশটির মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে থানায় নিয়মিত আইনে হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত