সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১০:৫২ পিএম

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে সাব্বির (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুরের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আলমপুর গ্রামের মজনু মিয়া ও ইজাজুল ইসলামের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ বাধে। দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে এক অন্যকে আক্রমণ করে। একপর্যায়ে বাড়ির পাশে হট্টগোল শুনে এগিয়ে যায় সাব্বির। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে যায় সে। পরে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুনামগঞ্জ পুলিশের বিশেষ শাখার ওসি আবদুল লতিফ দেশ রূপান্তরকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংঘর্ষে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত